Saturday, April 4, 2026

সৌদিতে রোনাল্ডোর পর কি এবার মেসি? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কোথায় সই করতে চলেছেন লিওনেল মেসি? এখন ফুটবল বিশ্বে এটাই সব থেকে বড় প্রশ্ন। জুনেই শেষ হতে চলেছে পিএসজির সঙ্গে মেসির চুক্তি। নতুন করে পিএসজির চুক্তিপত্রে সই করেননি আর্জেন্তাইন সুপারস্টার। ইতিমধ্যে মেসিকে ফেরাতে আসরে নেমেছে এফসি বার্সেলোনা। তবে এরই মধ‍্যে খবর মেসির বাবা জর্জকে দেখা গিয়েছে সৌদি আরবে। এমনটাই খবর এক স্প‍্যানিস সংবাদমাধ্যমের। সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের ক্লাব আল হিলাল প্রস্তাব দিয়েছে মেসিকে। সেই কথা বলতেই নাকি সৌদিতে গিয়েছেন মেসির বাবা।

স্প‍্যানিস সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াধের রাস্তায় দেখা গিয়েছে জর্জেকে। সৌদির ক্লাব আল হিলালের কর্তাদের সঙ্গে কথা বলতে গিয়েছেন জর্জ। ইতিমধ্যেই মেসিকে ১৯৩৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে আল হিলাল। চলতি মরশুমের শেষে প্যারিস সেইন্ট জার্মেইনের সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। এই পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করতে রেকর্ড অর্থের এই প্রস্তাব দিয়েছে সৌদির এই হেভিওয়েট ক্লাব।

পিএসজির নতুন চুক্তিতে সই করেননি মেসি। সূত্রের খবর, প্যারিসের ক্লাবে তিনি খুশি নন। তাই সেখানে আর থাকতে চাইছেন না মেসি। আর সেই সুযোগই নিতে চাইছে বিভিন্ন ক্লাব গুলি। শুধু আল হিলাল নয়, মেসিকে নিতে আগ্রহী এফসি বার্সিলোনা ও ইন্টার মায়ামি। এক ফরাসি পত্রিকা রিপোর্ট অনুযায়ী, ইন্টার মায়ামির মূখ্য টার্গেট মেসি।

আরও পড়ুন:বিরাটের টোটকায় জয়ে ফিরল স্মৃতিরা, ভিডিও প্রকাশ আরসিবির


 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...