Thursday, April 23, 2026

নিয়োগ দু*র্নীতি মামলায় ফের সিবিআইকে ভর্ৎসনা আদালতের  

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) তীব্র ভর্ৎসনা করল আদালত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। বিচারক জানতে চান, সিবিআই হেফাজতে (Custody) থাকলেও কেস ডায়েরিতে (Case Diary) কেন নাম নেই শান্তিপ্রসাদ সিনহার (Shanti Prasad Sinha)? এরপরই বিচারক বলেন, আপনারা কি তদন্ত করতে জানেন না?

উল্লেখ্য, সিবিআইয়ের অভিযোগ ছিল, এসএসসি (SSC) উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে গভীর যোগাযোগ ছিল আব্দুল খালেকের (Abdul Khalek)। বর্তমানে আলিপুর জজ কোর্টে (Alipore Judge Court) নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘এজেন্ট’ আব্দুল খালেকের জামিনের মামলা চলছে। তারই শুনানিতে বিচারক জানান, নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে কেবল মাত্র জেলে গিয়ে জেরার আবেদন করছে সিবিআই। কিন্তু কেস ডায়েরিতে তাঁর কোনও নাম নেই। কিন্তু কেন এমন হচ্ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছেন বিচারক। পাশাপাশি তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এই মামলাতে শান্তিপ্রসাদকে গ্রেফতার দেখানো হচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন বিচারক।

অভিযোগ, শান্তিপ্রসাদের ক্ষেত্রে সিবিআই কোনও নিয়মকানুন মানেনি। উল্টে তাঁকে হেফাজতে না নিয়ে তাঁর হাতের লেখা পরীক্ষা করার আবেদন করে সিবিআই। সেই নিয়ে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করে আদালত। এই প্রসঙ্গে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ সব মেনে নেবেন না। শান্তিপ্রসাদকে হেফাজতে না নিয়ে কী করে এই আবেদন করা যায়? বেআইনি প্রেয়ার হচ্ছে। আমি এসব কিছুতেই মেনে নেব না।

 

 

Related articles

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...