Saturday, April 4, 2026

অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক‍্যাপিটালস

Date:

Share post:

হাতে আর মাত্র কটা দিন, তারপরই শুরু ২০২৩ আইপিএল। ৩১ মার্চ প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিং। প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। তারই ফাঁকে আসন্ন মরশুমের জন‍্য অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক‍্যাপিটালস। দিল্লির নতুন অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার। সহ-অধিনায়ক হলেন অক্ষর প‍্যাটেল। এদিন টুইট করে এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে। চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর বদলি হিসাবে ডেভিড ওয়ার্নারকে আগামী মরশুমের জন্য অধিনায়ক করা হল।

এদিকে আবার কলকাতায় শিবির শুরু করেছে দিল্লি ক‍্যাপিটালস। দু’দিনের শিবির শেষ হবে বৃহস্পতিবার। বুধবারের শিবিরে হাজির হয়েছিলেন দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে মাঠের ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পন্থ। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পন্থ। সেখানে দেখা যাচ্ছে, জলে নেমে হাঁটছেন তিনি। ঋষভ বুধবার নিজের ভিডিও পোস্ট করে লেখেন, “ছোট, বড় এবং মাঝারি সব কিছুর জন্য ধন্যবাদ।”

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...