Friday, April 3, 2026

ভূ*মিকম্পে কাঁপল নিউজিল্যান্ড! কম্পন মাত্রা ৭.১

Date:

Share post:

তুরস্কের পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুযায়ী কম্পনের মাত্রা ৭.১।এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন:ফের ভূ*মিকম্পে কাঁপল তুরস্ক! ক্ষ*তিগ্রস্ত বেশ কিছু বাড়ি

ইউএসজিএস সূত্রে খবর, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল।ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। কিন্তু পরে ওই দেশের ন্যাশনাল এমার্জেন্সি ম্যানাজমেন্ট এজেন্সি জানিয়েছে যে, সুনামির আর কোনও আশঙ্কা নেই।তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে তুরস্ক ও সিরিয়া।ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর কেটে গিয়েছে বেশ কিছু সময়। তবে এখনও হাহাকার থামেনি। ঘর-বাড়ি, হাসপাতাল, অফিস ভেঙে পড়ে বিশাল ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে একাধিক শহর। এখনও সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...