Tuesday, March 31, 2026

গরু পাচার মামলায় ইডির তলব! দিল্লি যাওয়া প্রসঙ্গে কী বললেন জাকির হোসেন?  

Date:

Share post:

গরু পাচার কাণ্ডের (Cow Smuggling Case) তদন্তে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে (Jakir Hossian) তলব করল ইডি (Enforcement Directorate)। আগামী সপ্তাহেই তাঁকে সমস্ত নথিপত্র নিয়ে দিল্লির ইডি অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ জাকিরকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু গরহাজির ছিলেন তিনি। আর সেকারণেই তাঁকে ফের আগামী সপ্তাহে তলব করা হয়েছে। তবে জাকির হোসেন সাফ জানিয়েছেন, আগামী সপ্তাহে ইডি ডেকেছে। তবে আমি অসুস্থ, আমার কোমর ভাঙা। চলাফেরা করতে পারছি না। চিকিৎসক আমাকে দু মাস বেড রেস্ট (Bed Rest) করতে বলেছেন। আর এই মুহূর্তে আমার পক্ষে দিল্লি (Delhi) যাওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার গরু পাচার মামলায় জাকির হোসেনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর চলতি বছরের প্রথম দিকে তাঁর বাড়িতে আয়কর হানা দেয় আয়কর দফতর। উদ্ধার হয় নগদ। তবে তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, জাকির একজন ব্যবসায়ী। আর সেই কারণেই তাঁর কাছে নগদ টাকা থাকা অস্বাভাবিক কিছু নয়। তাই এই বিষয়ে মাতামাতি করার মতো কিছুই হয়নি। তবে ইডি আধিকারিকদের অনুমান, সীমান্তবর্তী জেলার বিধায়ক হওয়ায় তিনি গরুপাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাই ব্যাঙ্কের যাবতীয় নথিপত্র এবং যাবতীয় আর্থিক লেনদেনের কাগজপত্র নিয়ে তাঁকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে গরুপাচার মামলায় বর্তমানে নয়াদিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain) এবং হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari)। তবে শুধু জাকিরই নয় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ (Kripamoy Ghosh) ও সুকন্যার গাড়ি চালক তুফান মিদ্দাকে দিল্লিতে একইসঙ্গে ইডি তলব করেছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...