Saturday, April 4, 2026

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় লিভারপুলের, কোয়ার্টার ফাইনালে রিয়াল

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল লিভারপুল এফসি। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের কাছে দ্বিতীয় লেগে ১-০ গোলে হারল মহম্মদ সালহারা। রিয়ালের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন করিম বেঞ্জিমা। দুই পর্ব মিলিয়ে ৬-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে লেগের প্রথম ম‍্যাচে ৫-২ গোলে হেরেছিল লিভারপুল। এদিন রিয়ালের মাঠে পিছিয়ে থেকে শুরু করে সালহারা। তাই এই ম‍্যাচে গোল ছাড়া আর কিছু উপায় ছিল না ক্লপের দলের। কিন্তু কোথায় কি। আক্রমণে ঝাঁপাল। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হল তারা। ওপর দিকে ম‍্যাচের ৭৮ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জিমা। ভিনিসিয়াস জুনিয়র অনায়াসে লিভারপুলের ডিফেন্ডারদের কাটিয়ে গোলের কাছাকাছি পৌঁছে যান। সেখান থেকে তাঁর নিখুঁত পাসে পা লাগিয়ে অনায়াসে গোল করেন বেঞ্জিমা।

এই জয়ের পর বেঞ্জিমা বলেন, “প্রথম পর্বে ওই জয়ের পরেও এটা কঠিন ম্যাচ ছিল। প্রথম থেকেই আমরা শাসন করতে চেয়েছি। আশা করি সমর্থকরা আমাদের খেলা দেখে আনন্দ পেয়েছেন। আপাতত নজর রবিবারে।”

আরও পড়ুন:অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক‍্যাপিটালস


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...