Saturday, April 4, 2026

“আমি প্রস্তুত, আমি জেলে যেতে চাই”, কেন এমন বললেন মহুয়া মৈত্র?

Date:

Share post:

“এর জন্য আমি জেলে যেতেও প্রস্তুত। জেলেও যেতে চাই।” ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লোকসভায় দাঁড়িয়ে এভাবেই শাসক বিজেপিকে হুঙ্কার কৃষ্ণনগরের সাংসদ। কিন্তু কেন এমন মন্তব্য করলেন মহুয়া?

তৃণমূল সাংসদের অভিযোগ, “চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুধুমাত্র বিজেপি সাংসদদেরই কথা বলার সুযোগ দিয়েছেন। বিরোধী পক্ষের কোনও সাংসদকে তিনি কথা বলার বা আলোচনার সুযোগ দেননি। লোকসভার অধ্যক্ষকে নিশানা করে তৃণমূল সাংসদের তোপ, ”দেশে গণতন্ত্র বিপন্ন। এভাবে চলতে পারে না।”

 

এ প্রসঙ্গে নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষুব্ধ মহুয়া মৈত্রন লিখেছেন, “গত ৩ দিন ধরে দেখছি অধ্যক্ষ ওম বিড়লা শুধুমাত্র বিজেপি সাংসদদের মাইকে বলার সুযোগ দিচ্ছেন। আর তারপরই সংসদ মুলতুবি করে দিচ্ছেন। বিরোধীপক্ষের কাউকে বিন্দুমাত্র কিছু বলার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছেন না। গণতন্ত্র বিপন্ন। আর অধ্যক্ষ সামনে থেকে সেই নেতৃত্ব দিচ্ছেন। এখন এই টুইট করার জন্য আমি জেলে যেতেও প্রস্তুত আছি।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...