Sunday, June 7, 2026

বৃহস্পতিবার নেতৃত্বের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী, নজর রাজনৈতিক মহলের

Date:

Share post:

আগামিকাল, বৃহস্পতিবার কালীঘাটে দলের শীর্ষ ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিরগুলির অতিসক্রিয়তা, আবার সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় এবং পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি মনে করা হচ্ছে, ২০২৪ লোকসভা ভোটের আগে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা সংসদে ও দেশে ঠিক কী হতে চলেছে সেই বার্তাও এই বৈঠক থেকে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংখ্যালঘু এলাকায় ভোটের ফল খারাপ হওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। ইতিমধ্যেই সাগরদিঘি উপনির্বাচনের হারের পর্যালোচনা শুরু হয়েছে দলের অন্দরে। হারের কারণ জানিয়ে চার সদস্যের কমিটি নেত্রীকে রিপোর্ট দিয়েছে। রাজ্যের আরও কোথাও যাতে এই ভোটের প্রভাব না পড়ে সেদিকে নজর দেওয়ার জন্য দলকে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠক থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করার বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। বিশেষ করে প্রার্থী বাছাইয়ে দলের অবস্থান ও সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ২০১৮ সালের মতো পঞ্চায়েত ভোটে যেন অশান্তির বাতাবরণ তৈরি না হয়, সেফিকে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলতে পারেন নেত্রী।

দুর্নীতির প্রশ্নে দলের অবস্থান জিরো টলারেন্স। যে বা যারা এই কাজে যুক্ত থাকবেন দল তাদের পাশে থাকবে না, সেটি ফের একবার স্পষ্ট করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচী থেকে মানুষের সমস্যা, চাহিদা নিয়ে সার্বিকভাবে যে রিপোর্ট উঠে এসেছে এই বৈঠকে তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি রাজ্য সরকারের প্রকল্পগুলিকে আরও জনপ্রিয় ও প্রচারের আলোয় আনার জন্য দলকে নির্দেশ দিতে পারেন তিনি।

১০০দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বঞ্চনা মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি ডিএ আন্দোলন নিয়ে রাজনৈতিক মোকাবিলায় দিক নির্দেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবমিলিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোটকে অ্যাসিড টেস্ট ধরে নিয়ে দলীয় নেতাদের রূপরেখা তৈরি করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, আগামিকাল দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তৃণমূল সূত্রে খবর, তিনি কালীঘাটে আসবেন। জাতীয় ইস্যু নিয়ে তাঁর সঙ্গেও বৈঠক করতে মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...