Saturday, June 20, 2026

ফের সুকন্যাকে দিল্লিতে তলব ইডির! আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ

Date:

Share post:

ফের অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) দিল্লিতে তলব করল ইডি (Enforcement Directorate)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানিয়েছে, আগামী ২০ মার্চের মধ্যে দিল্লিতে (Delhi) হাজিরা দিতেই হবে সুকন্যাকে। ইতিমধ্যে অনুব্রত (Anubrata Mondal) কন্যার কাছে ই-মেল পৌঁছে গেছে বলে খবর। তবে সুকন্যা আদৌ ইডির দেওয়া এই সময়সীমার মধ্যে দিল্লিতে যাবেন কিনা, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

উল্লেখ্য, গত বুধবারও ইডি আধিকারিকরা দিল্লিতে তলব করে সুকন্যাকে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অনুব্রত কন্যা। ইডি সূত্রে খবর, বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে। আর সেকারণেই আগামী ২১ মার্চ অনুব্রতর ইডি হেফাজত (ED Custody) শেষ হওয়ার আগেই তাঁর মেয়েকে ফের দিল্লিতে তলব করা হয়েছে। কিন্তু আগামী সোমবারের মধ্যে সুকন্যা মণ্ডল দিল্লিতে আদৌ হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার।

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) গত বছর গ্রেফতারের পর থেকেই অনুব্রত মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি অনুব্রত কন্যা সুকন্যার নামেও বহু সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। আর সেকারণেই বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করলে সবকিছুর হিসাব পাওয়া যেতে পারে বলেও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেকারণেই বারবার সুকন্যাকে দিল্লিতে তলব করছে ইডি।

 

 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...