Friday, June 5, 2026

মুখেই ‘নারী সুরক্ষার’ বুলি! ইভ*টিজিংয়ের প্রতি*বাদ করায় চরম শা*স্তি যোগীরাজ্যে

Date:

Share post:

ফের খবরের শিরোনামে যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। মুখেই শুধু বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান। কিন্তু বাস্তবে বিজেপিশাসিত রাজ্যেই মেয়েদের চরম হেনস্থার কথা সামনে এলো। ইভটিজিংয়ের (Eve Teasing) প্রতিবাদ করায় এক মহিলাকে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। না শুধুই কেবল মারধর করা বললে ভুল হবে, জানা গিয়েছে ওই মহিলার বাড়িতে চড়াও হয়ে তাঁকে বিবস্ত্র করার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এমন ঘটনার জেরে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথের সরকারকে (Yogi Adityanath)। তবে এই প্রথ নয় এর আগেও একাধিকবার এমন ঘটনার সাক্ষী হয়েছে উত্তরপ্রদেশ। তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৯ মার্চ, বৃহস্পতিবার। অভিযোগ, আগ্রায় (Agra) দুই ব্যক্তি ওই মহিলাকে উত্যক্ত করে। আর সেই আচরণের তীব্র প্রতিবাদ করেন মহিলা। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ানক হতে পারে তা বোধ হয় কল্পনাও করতে পারেননি তিনি। পরে বাড়ি ফিরে গেলে অভিযুক্তরা ১১ জনের একটি দল নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয়। সেখানেই তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। এমনকি ওই মহিলার পোশাক খুলে নেওয়ারও অভিযোগ সামনে আসে। পাশাপাশি মহিলা ও তাঁর পরিবারকে শাসানি দেওয়া হয় বিষয়টি পুলিশের কানে উঠলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। কিন্তু এসব শুনেও পিছু হঠেননি মহিলা। তিনি শাসানির মধ্যেও রুখে দাঁড়ান।

এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি পুলিশে অভিযোগ (Complaint) দায়ের করেন। এরপরই ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত ১৩ জনের খোঁজ শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তরা পলাতক, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন- ENTREMIT-2023-এর প্রাক ইভেন্ট প্রেস কনফারেন্সে তরুণদের আত্মবিশ্বাসের বার্তা !

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...