Tuesday, June 23, 2026

একশো দিনের কাজ দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল, কুণালের কটাক্ষ ‘পর্যটক এসেছে’

Date:

Share post:

একশো দিনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে ফের রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।আগামী ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবেন কেন্দ্রের প্রতিনিধিরা। তাঁরা  উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখবেন। যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠছে তারও তদন্ত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

এদিন বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় প্রতিনিধিদল মুর্শিদাবাদে রওনা দেন।প্রতিনিধিরা আসার আগেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছে, এই চার জেলায় একশো দিনের কাজের প্রকল্প নিয়ে তাদের কাছে বারবার অভিযোগ গিয়েছে।সেই সব অভিযোগ খতিয়ে দেখতে আবার কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। যে চার জেলায় তাঁরা যাবেন, সংশ্লিষ্ট  জেলা প্রশাসনকে এই তদন্তকারী দলকে যাবতীয় সহযোগিতা করতে হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। দলের সদস্যরা যখন যেখানে যেতে চাইবেন, তার জন্য যেন যথাযথ ব্যবস্থা করা হয়, তাও চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে।

যদিও রাজ্যের শাসকদল বারবার অভিযোগ করেছে একশো দিনের কাজের বরাদ্দ টাকা বহু বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফে একাধিকবার চিঠি দিলেও কেন্দ্র তা গুরুত্ব গিয়ে বিচার করছে না। একাধিক সভা সমিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদলের অন্যান্য নেতামন্ত্রীরা অভিযোগ করেছেন, রাজ্যের প্রধান বিরোধী দল বাংলার উন্নয়ন চায় না। তাই তারা কেন্দ্রীয় সরকারকে এধরনের চিঠি দিচ্ছে।

তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস আগে গিরিরাজ সিংয়ের  সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছিলেন। তারপরেও কোনও কাজ হয়নি বলে দাবি সুদীপের।এই প্রতিনিধি দল আসা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, পর্যটনে সেরা পশ্চিমবঙ্গ। তাই ঘুরতে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কুণাল ঘোষের কথায়, “এ তো আবাসেও এসেছিল। পরে দেখা গেল সমস্ত ভুয়ো অভিযোগ। রাজনৈতিক পর্যটক পাঠাচ্ছে নাটক করতে।”

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...