Friday, June 19, 2026

যোগীরাজ্যে হুড়মুড়িয়ে ভাঙল হিমঘর! চাপা পড়ে মৃ*ত ৮

Date:

Share post:

হুড়মুড়িয়ে ভাঙল আলুর হিমঘর। হিমঘরের তলায় চাপা পড়ে মৃত্যু (death) হল ৮ ব্যক্তির। আপাতত উদ্ধার করা হয়েছে মোট ১১ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:আগামিকাল আইএসএল ফাইনাল, বিএফসির বিরুদ্ধে নামার আগে কী বললেন বাগান কোচ?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বলপুরের একটি হিমঘরে। শুক্রবার সকালে আলু ভর্তি হিমঘরটি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। উদ্ধারকাজে প্রথমে হাত লাগায় স্থানীয়রা। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা (National Disaster Response Force) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা সংস্থা (State Disaster Response Force) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকার্য শুরু করেছে।

পুলিশের তরফে জানানো হয়, কয়েকদিন আগেই তৈরি হয়েছিল ওই বাড়িটি। তার নীচের তলায় আলু মজুত রাখতে হিমঘর তৈরি করা হয়। আজ সকালে ঘরটি ভেঙে পড়ে।সেই ঘরে এখনও কেউ আটকে রয়েছে কিনা খুঁজে দেখছে দুর্যোগ মোকাবিলা সংস্থার সদস্যরা।মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

গোটা ঘটনায় হিমঘরের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে তিনি ফেরার। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল এই হিমঘরটি। মালিককে বারবার মেরামতের কথা বলেও কোন লাভ হয়নি।

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...