Thursday, June 25, 2026

South Africa : বিধ্বং*সী সাই.ক্লোনে মৃ*ত্যু মিছিল মালাউইতে

Date:

Share post:

ভয়াবহ সাইক্লোনে (Cyclone Freddy)বিধ্বস্ত মালাউই, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩২৬ ছাড়িয়েছে। মালাউইয়ের (Malawi)জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (National Disaster Management Team)পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার (South Africa)সমুদ্র উপকূলবর্তী দেশগুলিতে আছড়ে পড়েছে শক্তিশালী সাইক্লোন ফ্রেডি (Cyclone Freddy। ঝড়ের দাপটে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রবল বৃষ্টির জেরে ব্যহত হয়েছে নাগরিক জীবনযাত্রা। নাগাড়ে বৃষ্টিতে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের।

ভয়াবহ ঘূর্ণিঝড় ফ্রেডির দাপটে রীতিমতো দিশেহারা মোজাম্বিক এবং মাদাগাস্কার। ঘরছাড়া হয়েছেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ। আহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আফ্রিকার চিলোবিতে এই সাইক্লোনের জেরে প্রায় ৩০ জন মারা গেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোজাম্বিকে মৃতের সংখ্যা ১০, আহত ১৩ জন। সেদেশের প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে যে গতকাল থেকে বৃষ্টির দাপট খানিকটা কমতে শুরু করায় অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির তরফ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...