Monday, April 13, 2026

গোয়ায় হোটেল, ত্রিপুরায় চা বাগানের তত্ত্ব উড়িয়ে ‘ঠিকানা’ চাইলেন কুন্তল

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে আগেই।একাধিকবার ইডি দাবি করেছে কোটি কোটি টাকা নয়ছয়ের সঙ্গে যুক্ত তিনি। এ বার সংবাদমাধ্যমের একাংশের দাবি, গোয়ায় হোটেল এবং ত্রিপুরায় চা বাগানও রয়েছে কুন্তল ঘোষের! শুক্রবার নগর দায়রা আদালতে প্রবেশের সময় এই দাবি সরাসরি খারিজ করে দিয়ে তৃণমূলের প্রাক্তন যুবনেতা রেগে গিয়ে বললেন, ‘‘ঠিকানা দিন তো!’’ বলেন, “আপনাদের বলছি তথ্য যাচাই করে তারপর দেখান। আপনারা দেখাচ্ছেন গোয়ায় হোটেল, ত্রিপুরায় চা বাগান আমার। আপনারাই সেগুলির ঠিকানা দিন আমাকে।” শুক্রবার বেলা সওয়া বারোটা নাগাদ কুন্তল ঘোষকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে।

ধৃত কুন্তলকে জেরার সূত্র ধরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন আর এক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি কুন্তলের কোর্টে বল ঢেলেছেন। দাবি করেছেন, এই নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ আসলে কুন্তলই। এই অভিযোগও শুক্রবার উড়িয়ে দিয়েছেন কুন্তল। স্পষ্টই বললেন, ‘‘অপ্রাসঙ্গিক কথার উত্তর দেব না।’’

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার ৫৩ দিন পর কুন্তলকে বহিষ্কার করেছে তৃণমূল। এই সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন কুন্তল। দলের বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি বলেন, “দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব।” বৃহস্পতিবারও আইনজীবীর মাধ্যমে এই কথাই জানিয়েছিলেন কুন্তল। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি।নিজেকে দলের এক জন একনিষ্ঠ, সাধারণ কর্মী হিসাবে পরিচয় দিয়েছেন তিনি। কুন্তল জানিয়েছেন, সব কিছুর নিষ্পত্তি হয়ে গেলে দল নিশ্চয়ই কোনও সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষা করবেন বলেও নিজের আইনজীবীকে জানিয়েছেন। কুন্তলের জামিনের বিরোধিতা করে ইডি বার বার আদালতে ‘প্রভাবশালী’ তত্ত্ব তুলে ধরেছে। জানিয়েছে, কুন্তল রাজনৈতিক দিক থেকে ‘প্রভাবশালী’।

কুন্তলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেও তদন্তকারীরা তাঁর কাছ থেকে ‘এক পয়সা’ও পায়নি বলে দাবি করেন কুন্তলের আইনজীবী।নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত ২১ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করে ইডি। পরে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে জানা যায়। ইডির জেরার মুখে পড়েন কুন্তলের স্ত্রী জয়শ্রীও।

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...