Tuesday, June 23, 2026

পন্থকে ‘প্যান্টি’ নাম শাস্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড ভারতের প্রাক্তন কোচ

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর আস্তে আস্তে সুস্থের পথে হাঁটছেন ঋষভ পন্থ। চলছে রিহ‍্যাবও। সেই খবর স্বয়ং জানিয়েছেন পন্থ নিজেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় উইকেটরক্ষক ব‍্যাটার। আর সেই ভিডিও’র কমেন্ট ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। ট্রোলড হলেন রবি শাস্ত্রী।

সম্প্রতি পন্থ নিজের রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসাবে এক সুইমিং পুলে হেঁটে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে ভারতের তারকা ক্রিকেটার লিখেছেন, “ছোট, বড় এবং মধ্যবর্তী সমস্ত বিষয়ের জন্য কৃতজ্ঞ।” অন্য এক স্টোরিতে পন্থ ক্যাপশনে লেখেন, “একটি সময়ে একটিই পদক্ষেপ নিচ্ছি।” তার এই পোস্টের পরেই পন্থের তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন‍্য বার্তা পাঠাচ্ছেন সকলেই। বার্তা পাঠিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। আর শাস্ত্রী কমেন্ট ঘিরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। হাসির খোরাক হয়েছেন তিনি। পন্থের ভিডিও পোস্টে কমেন্ট করে শাস্ত্রী লেখেন,” এভাবেই এগিয়ে যাও প্যান্টি।” পন্থের ‘প্যান্টি’ নাম দিয়ে দিয়েছেন তিনি। এমন মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হয়েছেন ভারতের প্রাক্তন কোচ। নেটিজেনরা এমন ভয়ানক নামকরণের জন্য তুলোধোনা করেছেন শাস্ত্রীকে।

আরও পড়ুন:রোহিত নেই, অজিদের বিরুদ্ধে কারা হবেন ওপেনিং জুটি? জানালেন হার্দিক

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...