Tuesday, June 9, 2026

কলকতার দিগন্তরেখাকে বিজ্ঞাপনী হোর্ডিং মুক্ত করতে অভিনব পদক্ষেপ পুরসভার

Date:

Share post:

আকাশের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। মহানগরের দিগন্তরেখাকে সেই বিজ্ঞাপনী হোর্ডিং মুক্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করছে কলকাতা (Kolkata) পুরসভা। পাশাপাশি ওই কমিটি বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর রাস্তাও বাতলে দেবে পুরসভাকে। শনিবার, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, চলতি অর্থবর্ষেই বিজ্ঞাপন (Advertisement) বাবদ ১০০ কোটি টাকা আয় করতে চায় পুরসভা। গত বছর এই আয় ছিল ৭৫ কোটি। এর জন্যব আলাদা একটি বিজ্ঞাপন নীতি তৈরি করতে চলেছে পুরসভা।

ফিরহাদ হাকিম জানান, যত্রতত্র আর বিজ্ঞাপন লাগানো যাবে না। এক একটি রাস্তায় থাকবে নির্দিষ্ট সংখ্য ক বিজ্ঞাপন। অস্থায়ী হোর্ডিং বন্ধ করবে পুরসভা। নতুন এই ডিজিটাল ডিসপ্লেতে বিজ্ঞাপন দিতে খরচও কমানো হচ্ছে। এদিন, পুরভবনে সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, যে শহরে হোর্ডিং বাবদ যে রাজস্ব পাওয়ার কথা তা পাওয়া যায় না। পাশাপাশি শহরের যেখানে সেখানে হোর্ডিং লাগানোর ফলে দৃশ্য দূষণ বেড়েই চলেছে। বেলাগাম এই হোর্ডিং বন্ধ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সে কারণেই হোর্ডিং নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মেয়র জানিয়েছেন।

আরও পড়ুন- BJP সাংসদের ডিগ্রি ভুয়ো, প্রমাণ দিতেই মহুয়াকে অশালীন আক্রমণ নিশিকান্তের

 

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...