Thursday, June 25, 2026

প্রতিভার সন্ধানে টেক্সভোর ” মিস বনিতা” -২৩

Date:

Share post:

এখন শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগীর জয়ী হওয়া নির্ভর করে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে ‘টেক্সভো ইন্ডিয়া’। মিস বনিতা -২৩ নামক ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভাবানরা পাবে সেরার সেরা শিরোপা।শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মিস বনিতার পোস্টার লঞ্চের মাধ্যমে সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা,সমাজসেবী সুভাষ বোস,ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস,ডায়টেশিযন শ্রেয়শী ভৌমিক সিনহা, মডেল ডিজাইনার পারমিতা, মডেল দিব্যা সহ অন্যান্যরা।এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা ১৮বছর থেকে ৩৫বছরের মধ্যে সীমাবদ্ধ। প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন , মূলত নিখাদ প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে। এখান থেকে বিজয়ীরা পাবে বিভিন্ন শর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...