Monday, April 13, 2026

ট্রেন থেকে ব্যাগ চুরি অশোক ভট্টাচার্যর! খোয়ালেন ১০০০০ টাকা-মোবাইল

Date:

Share post:

চোরের খপ্পরে পড়লেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷ শিলিগুড়ি থেকে কলকাতা আসছিলেন তিনি ৷ রাতে ঘুমানোর পর তাঁর ব্যাগ চুরি যায়। টাকা ও এটিএম হারিয়ে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন অশোক ভট্টাচার্য ৷

দলীয় কাজে শুক্রবার দার্জিলিং মেলে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন অশোক ভট্টাচার্য। ছিলেন এসি কামরায়। শিয়ালদহে নেমে তিনি দেখেন, ব্যাগ নেই। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোকের দাবি, ওই ব্যাগে ১০ হাজার টাকা, মোবাইল এবং এটিএম কার্ড ছিল। এর পরেই রেল পুলিশ (জিআরপি)-এর কাছে অভিযোগ দায়ের করেন প্রবীণ সিপিএম নেতা। এই ঘটনায় রেলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। বলেন, ‘‘এসি টু টিয়ারে যদি এই ধরনের ঘটনা ঘটে, তা হলে বাকি কামরাগুলোর কী পরিস্থিতি! ট্রেনে নিরাপত্তা বলে কিছু নেই।’’

আরও পড়ুন- দেশে স্কুলছুট ছাত্রীর তালিকায় শীর্ষে যোগী ও মোদির রাজ্য, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...