Wednesday, June 17, 2026

টলিপাড়ায় অ*গ্নিকাণ্ড, পু*ড়ে ছা.ই স্টুডিয়োর একাংশ

Date:

Share post:

রবিবার কাকভোরে আগুন লাগল টালিগঞ্জের টলিপাড়ার একটি স্টুডিয়োতে। দাউদাউ করে জ্বলছে স্টুডিয়োটির একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুনের জেরে পড়ায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে স্টুডিওর সেই জায়গা।

আরও পড়ুন:মার্কশিট দিতে দেরি! কলেজ অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন, মৃত্যু শিক্ষিকার

দমকল সূত্রে খবর, রবিরার ভোর সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় আগুন লেগে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায়। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্টুডিওর ভিতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন এমন বিধ্বংসী চেহারা নিয়েছিল।

এইমুহূর্তে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আর কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...