Wednesday, June 17, 2026

রবিতেও আকাশের মুখভার! রাজ্যজুড়ে বৃষ্টি

Date:

Share post:

সকাল থেকেই মুখভার আকাশের। আবহাওয়া দফতরের পূর্বাভাস মত রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।ছুটির দিনে বৃষ্টি থাকায় বাড়িতেই ছুটি উপভোগ করছেন রাজ্যবাসী।

আরও পড়ুন:ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, জেলায় জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার জেরে ওই এলাকায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে।এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার গভীর রাতে দুই দিনাজপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি নেমেছে। ভোর থেকেই কোচবিহারে বৃষ্টি কখনও ঝিরঝিরে কখনও বা মুষলধারে শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়াও বইছে। শনিবার রাত থেকে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। ফলে উত্তরের জেলাগুলিতে আবার শীতের অনুভূতি হচ্ছে।

রবিবার সকালে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘণ্টাখানেক ভারী বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হয়েছে। তবে রবিবার সকাল থেকে বৃষ্টির দেখা নেই। সুন্দরবন এলাকায় হালকা রোদও উঠেছে। অন্য দিকে, শনিবার রাত পর্যন্ত পুরুলিয়ায় ঝড়বৃষ্টি হয়েছে। তবে রবিবার সকালে আকাশ মেঘলা থাকলেও হাওয়া অফিসের পূর্বাভাস মেনে বৃষ্টির দেখা নেই। শনিবার রাতে বিক্ষিপ্ত কলকাতায় বৃষ্টি হয়েছে।

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...