Monday, April 6, 2026

পাঁজরে চোটের মাঝেই শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ! চলাফেরা প্রায় বন্ধ অমিতাভের!

Date:

Share post:

ক’দিন আগেই হায়দরাবাদে শুটিং চলাকালীন আহত হন অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে ‘বিগ বি’-র। চোটের কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। তবে এ বার নতুন এক রোগ দেখা দিল তাঁর শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না। সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে লিখেছেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নীচে গুঁফো হয়েছে, অভিনেতার কথায় ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে।


আরও পড়ুন:সলমনকে হু*মকি মেল! কে পাঠালেন? কী বা লেখা আছে মেলে?

কী এই রোগ?

পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না হলেও যন্ত্রণা হয় অসহ্য। অমিতাভের ক্ষেত্রে এই ‘ক্যালাসের’ ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে কষ্ট পেতে হচ্ছে তাঁকে। অবস্থা এমনই হয় যে রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হয়। তবে তীব্র যন্ত্রণার মধ্যেও নিজের উপর বিশ্বাস হারাননি অমিতাভ। নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের রাম্পে দেখা হবে।”

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...