Monday, April 6, 2026

হেফাজতের মেয়াদ বৃদ্ধি, ৩ এপ্রিল পর্যন্ত জেলই ঠিকানা মণীশ সিসোদিয়ার

Date:

Share post:

ফের হেফাজতের(Jail Coustody) মেয়াদ বাড়ল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার(Manish Sisodia)। আবগারি নীতি দুর্নীতি(Excise Pollicy) মামলায় বর্তমানে জেলবন্দি সিসোদিয়া। সোমবার ইডির(ED) তরফে ভার্চুয়ালি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয় তাঁকে। এরপরই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজত দেন বিচারক। অর্থাৎ আগামী ৩ এপ্রিল পর্যন্ত হেফাজতে থাকতে হবে সিসোদিয়াকে। পাশাপাশি, এই মামলায় আগেই জামিনের আবেদন করেছিলেন সিসোদিয়া। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে আদালতে।

আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। সেদিন থেকেই তিনি তিহার জেলে বন্দী। সিবিআইয়ের গ্রেফতারি মামলায় এদিন সিবিআইয়ের স্পেশাল আদালতে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আগামী ২১ মার্চ এই মামলার শুনানি হবে বলে আদালত জানিয়ে দেয়। সিবিআইয়ের পাশাপাশি আর্থিক তছরুপ মামলায় গত ৯ মার্চ ফের মণীশকে গ্রেফতার করে ইডি। সিবিআই ও ইডি দুই তরফেই বাড়তে থাকে হেফাজতের মেয়াদ। সোমবার ইডির তরফে সিসোদিয়াকে ভার্জুয়ালি কোর্টে হাজির করানো হলে ১৪ দিন আরও বাড়ল হেফাজতের মেয়াদ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...