Friday, April 3, 2026

এখনই সিআরপিএফ নিরাপত্তা নয়, কৌস্তভ সমস্যার দ্রুত সমাধান চান বিচারপতি মান্থা

Date:

Share post:

কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে এখনই সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে না। তাঁর বাড়িতে সিআরপিএফ মোতায়েন করার ব্যাপারে সমস্যা রয়েছে। সিআরপিএফের  অফিস থেকে কৌস্তভ বাগচীর বাড়ির দূরত্ব বিচার করে এই সিদ্ধান্ত। সোমবার আদালতে  এমনই জানিয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্টে সোমবার কৌস্তভের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে রিপোর্ট পেশ করেন ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার।

মুখ্যমন্ত্রী সম্পর্কে কৌস্তভের মন্তব্য এবং তাঁর বাড়িতে পুলিশি অভিযান নিয়ে তৈরি হওয়া সমস্যার দ্রুত সমাধান চান বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি দুপক্ষের আইনজীবীদের এ ব্যাপারে আলোচনা করারও পরামর্শ দেন। বিচারপতি বলেন, কৌস্তভ একজন আইনজীবী। মুখ্যমন্ত্রীও সকলের মুখ্যমন্ত্রী। এই দুর্ভাগ্যজনক বিতর্ক শেষ হওয়া দরকার।

গত ৩ মার্চ বড়তলা থানার পুলিশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে তাঁর ব্যারাকপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছিল।পরে কৌস্তভ জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই ঘটনায় আদালত তাঁকে নিরাপত্তা দিতে বলে। আদালত সিআরপিএফ নিরাপত্তা দিতে বলে। এখন কৌস্তভের পুলিশের নিরাপত্তা রয়েছে। সেই ঘটনায় সিআরপিএফ জানাল নিরাপত্তা দিতে সমস্যা রয়েছে।

হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় কৌস্তভকে। ব্যাঙ্কশাল আদালত কৌস্তভকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। পরবর্তীতে কৌস্তভ বাগচী মাথা ন্যাড়া করেন।তারই মধ্যে এদিন বিষয়টি আদালতে উঠেছিল। কৌস্তভ বাগচীর পাশে দাঁড়ান আইনজীবীরা।

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...