Monday, April 13, 2026

‘ইস্টবেঙ্গলও ভালো দল গড়ুক, ওড়াও সাফল্য পাক’, সোমবার সেলিব্রেশনের ফাঁকে বললেন বাগান সচিব

Date:

Share post:

আইএসএল চ‍্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। এটিকের সঙ্গে সংযুক্তি হওয়ার প্রথমবার আইএসএল চ‍্যাম্পিয়ন হল বাগান ব্রিগেড। চ‍্যাম্পিয়ন হওয়ার পরই এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দেন মোহনবাগান নামের সামনে থেকে উঠে যাবে এটিকে। নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্টস।

বিনিয়োগকারী সংস্থার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কাজ করছে মোহনবাগান। তাতে আসছে সাফল্য। সমর্থকেরাও উচ্ছ্বসিত। রসায়নের আসল রহস্যটা কোথায়? যেখানে পাশের ক্লাবে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে সাফল্য চোখে পড়ার মতন না। সাংবাদিকদের এই প্রশ্নে ঘুরিয়ে উত্তর দিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কর্পোরেট সংস্থার সঙ্গে কাজ করতে হলে তোমাকেও কর্পোরেট হতে হবে। আমি সেরকম ভাবে চলি। কিন্তু অন‍্যরা কি করছে সেটা বলতে পারবো না, ওদের ব‍্যাপার। ব‍্যাক্তিগত ভাবে ওনাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। তবে ক্লাব হিসাবে বলবো এবার ওদের ভাবতে হবে। কিভাবে দল গোছাতে হবে। ইস্টবেঙ্গল ভালো দল তৈরি করুক, সাফল্য পাক। এটাই বলবো।”

সবুজ মেরুন সমর্থকদের মনের আশা পূর্ণ হয়েছে। মোহনবাগানের সামনে থেকে সরেছে এটিকে নাম। এই নিয়ে দেবাশিস দত্ত বলেন,” সঞ্জীব গোয়েঙ্কাকে অনেক ধন‍্যবাদ। একজন মোহনবাগান সমর্থকের কাছে এটা বড় পাওনা। আমি কৃতজ্ঞ সঞ্জীব গোয়েঙ্কার কাছে। এবং আমি কৃতজ্ঞ আমার কর্মসমিতির কাছে।”

আরও পড়ুন:প্রীতম কোটাল-বিশাল‍ কাইথদের মিষ্টি উপহার মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...