Monday, April 6, 2026

ইতিহাস গড়ল সোনার দাম, কত হল ১০ গ্রাম সোনালি ধাতু!

Date:

Share post:

চৈত্র মাসের পরেই বাঙালির বিয়ের মরসুম। কিন্তু তার আগেই দামে রেকর্ড গড়ল সোনা। ১০ গ্রাম সোনার (Gold) দাম হল ৬০৪১৮ টাকা। সোমবার, বাজার (Market) খুলতেই MCX-এ সোনার দর ছিল ১০ গ্রাম ৫৯৪১৮ টাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৬০,০০০টাকা ছাড়িয়ে যায় সোনালি ধাতু। বেড়েছে রুপোর (Silver) দামও।

সোনা প্রতি ১০ গ্রাম ৬০৪১৮ টাকা
রুপো প্রতি কেজি ৬৯০০০ টাকা

কেন এই আকাশ ছোঁয়া দাম?
আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের সঙ্কটের পর জায়ান্ট সুইস ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ক্রেডিট সুইসেও সঙ্কট দেখা দিয়েছে। এর জেরে ভারত-সহ সারা বিশ্বের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে। বিশ্ব বাজারের বর্তমানে পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে, স্টক বিক্রি করে সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা। এই সব কারণেই দাম বাড়ছে সোনার।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...