Friday, June 26, 2026

বিশিষ্ট চিকিৎসক-রাজনীতিবিদ তরুণ অধিকারীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশিষ্ট  রাজনীতিবিদ ডা: তরুণ অধিকারী প্রয়াত হলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮  বছর।সোমবার সকালে নৈহাটিতে তিনি প্রয়াত হন। তিনি ১৯৮৭ ও ১৯৯১ সালে নৈহাটি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। বিশিষ্ট চিকিৎসক তরুণ অধিকারী বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে বরাবরই জড়িত ছিলেন।তাঁর প্রয়াণে রাজনৈতিক ও চিকিৎসা জগতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট  রাজনীতিবিদ ডা: তরুণ অধিকারীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।তিনি  আজ নৈহাটিতে  প্রয়াত হন। তিনি ১৯৮৭ ও ১৯৯১ সালে নৈহাটি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ অধিকারী বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন।তাঁর প্রয়াণ রাজনৈতিক ও চিকিৎসা জগতে এক অপূরণীয় ক্ষতি।ডা: তরুণ অধিকারীর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

 

 

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...