Saturday, April 4, 2026

এড়ালেন সিবিআই হাজিরা! আইনজীবী মারফত নথি পাঠালেন সুজয়

Date:

Share post:

সিবিআই (CBI) তলব এড়ালেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। তবে প্রয়োজন মতো সমস্ত নথি আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে পৌঁছে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, সোমবারই নিজাম প্যালেসে (Nijam Palace) সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল সুজয়ের। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে এদিন নিজে না গিয়ে আইনজীবীর (Lawyer) মারফত প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিজাম প্যালেসে পাঠিয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, স্ত্রী এবং মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হিসাবনিকাশ খতিয়ে দেখতেই নথিপত্র তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই মতোই সোমবার নিজে সশরীরে হাজির না হলেও আইনজীবী মারফত সমস্ত নথি পাঠিয়ে দিলেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি (Gopal Dalapati) এবং তাপস মণ্ডলই (Tapas Mondal) সুজয় কৃষ্ণ ভদ্রের নাম প্রকাশ্যে আনেন। তাঁরা দুজনেই সিবিআইকে জানান, সুজয় ভদ্রের কাছেই টাকা পাঠানো হত। গত সপ্তাহেই সুজয়কৃষ্ণ ভদ্রকে একটানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআয়ের তদন্তকারী আধিকারিকরা। সেই সময়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ টাকার লেনদেন প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদও (Interrogation) করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, সেই সময়ে গোয়েন্দাদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। আর সেই কারণেই ফের সোমবর তাঁকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। এদিন তাঁকে স্ত্রী ও কন্যার ব্যাঙ্ক ডিটেলস নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু হাজিরা এড়িয়ে নিজের আইনজীবীকে নিজাম প্যালেসে পাঠান তিনি।

তবে গোপাল দলপতি সুজয়ের নাম সামনে আনতেই তাঁর খোঁজ শুরু করে সিবিআই আধিকারিকরা। শেষমেশ তাঁর হদিশ মেলে। তারপর থেকে একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু সোমবার দ্বিতীয়বার তাঁকে তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। তবে সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে এই ব্যক্তিরও। চাকরি বিক্রির বড় অংশের টাকার ভাগ তাঁর কাছেও গিয়েছে কী না তাই খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...