Tuesday, June 23, 2026

প্রতি লিটারে প্রায় ৬০ টাকা সস্তা সর্ষের তেল !

Date:

Share post:

যে হারে দাম কমেছে সর্ষের তেলের তাতে এই সময় যদি আপনি বাজার থেকে সর্ষের তেল না কিনে থাকেন তাহলে পরে হাত কামড়াবেন। প্রতি লিটারে প্রায় ৬০ টাকা করে সস্তা হয়েছে সর্ষের তেল।

খুচরো বাজারে ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সর্ষের তেলের দাম আরও কমতে পারে। তাই সস্তা থাকতেই সতর্ক হয়েছেন খুচরো ব্যবসায়ীরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেও সর্ষের তেলের দাম লিটার প্রতি ২১০ টাকা ছিল।

উত্তরপ্রদেশের অনেক জেলায় সর্ষের তেলের দামে দেখা যাচ্ছে মেগা পতন। তাই বিশেষজ্ঞদের মতে এটাই সর্ষের তেল কেনার ভালো সুযোগ। পশ্চিম উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলাতেও সর্ষের তেলের দাম যথেষ্ট কমেছে। এখানে সর্ষের তেল প্রতি লিটার ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

উত্তরপ্রদেশের রামপুরে সর্ষের তেলের দাম হয়েছে প্রতি লিটারে ১৫৮ টাকায় কিনতে পারবেন। বিজনোরে সর্ষের তেল আরও কম টাকায় বিক্রি হচ্ছে। সেখানে প্রতি লিটারে ১৫৪ টাকায় কেনা যাচ্ছে মহার্ঘ সর্ষের তেল। মিরাটে, সর্ষের তেলের দাম প্রায় ৬০ টাকা প্রতি লিটারে কম দামে বিক্রি হচ্ছে। এখানে লিটার প্রতি ১৫০ টাকা হারে বিক্রি হচ্ছে তেল। এর পাশাপাশি মুজাফফরনগরেও সর্ষের তেল খুব সস্তায় বিক্রি হচ্ছে।

কতকাতায় প্রতি লিটার ১৫২ টাকায় সর্ষের তেল কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। এ ছাড়া বুলন্দশহর জেলাতেও সর্ষের তেল বিক্রি হচ্ছে নামমাত্র দামে। এখানে আপনি প্রতি লিটার ১৫৮ টাকায় কিনতে পারবেন তেল।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...