Sunday, June 14, 2026

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন ভারতে! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

মোদি জমানায়(Modi Governence) ফের বিশ্বের কাছে লজ্জায় পড়তে হল পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতকে(India)। এক মার্কিন রিপোর্টে দাবি করা হল গত বছর অর্থাৎ ২০২২ সালে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত(Human Rights Violations) হয়েছে ভারতে। রিপোর্টে বলা হয়েছে হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব ও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি প্রতিহিংসা বেড়ে এই দেশে।

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালে ভারতে একাধিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যে যে ক্ষেত্রগুলি এই ঘটনা ঘটেছে তা হল, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, পুলিশ ও জেল কর্তৃপক্ষ দ্বারা অমানবিক ও শাস্তির মতো মানবাধিকার লঙ্ঘন। এছাড়া নির্বিচারে গ্রেফতার, আটক, স্বেচ্ছাচারিতা, সাধারণ মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ, সাংবাদিকদের গ্রেফতারি, মানহানি আইন বলবত, প্রভৃতি উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। পাশাপাশি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে এ ক্ষেত্রে স্বাধীনতা খর্ব করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে বিধিনিষেধ, বিভিন্ন মানবাধিকার সংগঠনকে হেনস্থার ঘটনা ঘটেছে। পাশাপাশি যৌন হেনস্থা, কর্মক্ষেত্রে হেনস্থা, জোর করে বিয়ের মতো ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।

যদিও আমেরিকার তরফে এর আগেও এই ধরণের রিপোর্ট পেশ করা হয়েছিল ভারতের বিরুদ্ধে। তবে তা পুরোপুরি অস্বীকার করা হয় ভারতের তরফে। এবং ভারত সরকারের তরফে জানানো হয়, ভারত গণতান্ত্রিক দেশ। এখানে সকলের অধিকার সুরক্ষিত রয়েছে। এরইমাঝে ফের ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল আমেরিকা। যদিও বিষয়ে ভারতের তরফে এখনও কোনও পাল্টা বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...