Tuesday, June 23, 2026

কুম্বলের পর শাস্ত্রী নন, সেহবাগকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কোহলি, জানালেন বীরু

Date:

Share post:

বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচিং করানোর প্রস্তাব পেয়েছিলেন বীরেন্দ্র সেহবাগ। হ‍্যাঁ ঠিকই শুনছেন, ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বীরু। সেহবাগকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কোচ হননি। সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন সেই প্রস্তাব। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সেহবাগ। অনিল কুম্বলে তখন ভারতীয় দলের কোচ। কুম্বলের কোচের চাকরি যাওয়া তখন নিশ্চিত, আর সেই সময় বিরাট সেহবাগকে কোচ হওয়ার প্রস্তাব দেন বিরাট। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। কেন ভারতীয় দলের কোচ হননি, কেন ফিরিয়ে দিয়েছিলেন প্রস্তাব, সেই নিয়ে মুখ খুললেন বীরু।

এদিন এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” কোহলি এবং তৎকালীন বোর্ড সচিব অমিতাভ চৌধুরি আমাকে অনুরোধ না করলে কখনওই কোচের পদে আবেদন করতাম না। আমাদের একটা বৈঠক হয়েছিল যেখানে অমিতাভ চৌধুরি আমায় জানিয়েছিল, কোহলি এবং কুম্বলের মধ্যে সব কিছু ঠিক ঠাক নেই। তাই ওরা আমাকে চায়। বলেছিল, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির পর কুম্বলের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে আমি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারি।”

এখানেই না থেমে সেহবাগ আরও বলেন,” আমি হ্যাঁ বা না কিছুই বলিনি। তবে এটা জানিয়েছিলাম, ওয়েস্ট ইন্ডিজ গেলে নিজের কোচিং স্টাফ, সহকারী কোচ, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং কোচকে সঙ্গে নিয়েই যাব। সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার ব্যাপারে আমার পছন্দই শেষ কথা। ওরা সেটাতে রাজি হয়নি। তাই দলের সঙ্গেও যাইনি এবং কোচের পদও গ্রহণ করিনি।”

আরও পড়ুন:গুজরাতের হয়ে অনুশীলন শুরু ঋদ্ধির

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...