Wednesday, June 24, 2026

”ভোট জিততে না পেরে ভাতে মে*রে প্রতিহিং*সা”, শশীর নিশানায় কেন্দ্র

Date:

Share post:

ফের রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) নিশানায় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপি (। ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন শশী পাঁজা (Sashi Panja)। তাঁর কথায়, “বাংলাকে বঞ্চিত করা হল। ভাতে মারার কেন্দ্রীয় সরকার, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ন সরকার। নিত্য দিন নতুন অজুহাত। সামনেই পঞ্চায়েত নির্বাচন। বাংলার কাজ বন্ধ করে মানুষকে খেপিয়ে তুলে সেই সুযোগটা কাজে লাগানো যায় কীভাবে, তারই চেষ্টা। ২০২১ সালে ভোট জিততে না পেরে এই প্রতিহিংসা।”

তাঁর আরও সংযোজন, “মুখ্যমন্ত্রী আজ ওড়িশা গিয়েছেন। দিদি বলেছেন প্রায় ৬-৭ মাস আগে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বর ২০২১-এর পর থেকে ১০০ দিনের কাজের ৬০ হাজার কোটি টাকা ন্যায্য পাওনা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র। আমরা দেখি কেন্দ্র থেকে টিম আসে। এখনও ৭৩টি টিম চলে এসেছে। পঞ্চায়েত মন্ত্রী কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সাংসদরা দেখা করেছেন। আশ্বস্ত করার পরেও কোনও টাকা দেওয়া হয়নি।”

এখানেই শেষ নয়, নাম না করে শুভেন্দু অধিকারীরা যে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন বলেও দাবি করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।বিজেপি যেহেতু জিততে পারেনি, তাই তারা প্রতিশোধ নিচ্ছে। এবারও বাজেটে ২৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ কম করা হয়েছে। এখানকার বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দিল্লিতে গিয়ে উস্কানি দিয়ে আসছে টাকা যাতে দেওয়া না হয়। আসলে বাংলাকে ভাতে মারতে চাইছে ওরা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...