Monday, April 6, 2026

সঙ্গীবদল সত্যান্বেষীর ! কার সঙ্গে জুটি বাঁধলেন ব্যোমকেশ

Date:

Share post:

অজিত ছাড়া ব্যোমকেশের গল্প ভাবতেই পারেন না সত্যান্বেষীর অনুরাগীরা। তাঁদের বন্ধুত্বের কথা লেখা আছে শরদিন্দুর প্রতি ছত্রে। সিনেমাতেও সেই রসায়নের ঝলক মিলেছে। ছোটপর্দা থেকে শুরু করে সিলভার স্ক্রিন এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও সমানভাবে জনপ্রিয় অজিত আর ব্যোমকেশের রসায়ন। এবার সেই অজিত বদল! ব্যোমকেশের নতুন সিজনে ব্যোমকেশরূপী অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)নতুন সঙ্গীকে নিয়ে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। এই প্রথম ব্যোমকেশের সঙ্গীবদল হল ‘হইচই’-তে। সুব্রত দত্ত (Subrata Dutta) নয়, ভাস্বর চট্টোপাধ্যায়কে (Bhaswar Chatterjee) দেখা যাবে এবার অজিতের চরিত্রে।

 

View this post on Instagram

 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)

ব্যোমকেশ নিয়ে একাধিকবার এক্সপেরিমেন্ট হয়েছে বাংলা সিনে দুনিয়ায়। পর্দায় অবশ্য এর আগে একাধিকবার অজিতের চরিত্রে বদল এনেছেন পরিচালক। সেই তালিকায় নবতম সংযোজন ছিলেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra MUkherjee)। অরিন্দম শীলের (Arindam Sil)-এর শেষ ব্যোমকেশে অজিতের ভূমিকায় দেখা গিয়েছিল সুহোত্রকে। ব্যোমকেশ হিসেবে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও সত্যবতী সোহিনী সরকার (Sohini Sarkar)। তবে এবার হইচই এর নতুন সিরিজ ‘ব্যোমকেশ ও পিঁজরাপোলে’ অনির্বাণের সঙ্গী হচ্ছেন ভাস্বর। সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে ভাস্বর লিখেছেন, ‘এটা অফিসিয়াল। হ্যাঁ আমিই অজিত। নতুন সিজনে, নতুন রূপে তৈরি আমাদের প্রিয় সত্যান্বেষী ও তার সঙ্গী!’ ৭ এপ্রিল নতুন সঙ্গীকে নিয়ে আসছেন অনির্বাণ। সঙ্গে আবার নতুন দায়িত্ব পেলেন অনির্বাণ। এই সিজনে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন বলে জানা যাচ্ছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...