Tuesday, June 23, 2026

বকখালিতে যুবতী খু*ন! দোষীকে চরম সাজা শোনাল আদালত?

Date:

Share post:

বকখালির হোটেলে (Bakkhali Hotel) যুবতী খুনের ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল আদালত। বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনায় কাকদ্বীপ অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (Kakdwip Court)। এদিন সরকার পক্ষের আইনজীবী জানান, ২০১৮ সালের ১২ এপ্রিল বকখালির একটি হোটেল থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, নিহতের নাম দুর্গা (৩২)। তিনি দ্বারিকনগরের বাসিন্দা। অভিযুক্ত সমর পাত্র তাঁকে বকখালির এক হোটেলে নিয়ে যান। সেখানেই তাকে নৃশংসভাবে খুন করে জানলা দিয়ে পালিয়ে যান।

এদিকে হোটেল থেকে মৃতদেহ উদ্ধার হলে, কর্তৃপক্ষ যুবতীর সঙ্গে আসা যুবক সমর পাত্রের বিরুদ্ধে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে খুনের ঘটনার তদন্তে নামেন এসআই অর্পণ নায়েক। প্রায় দেড় মাস বাদে পলাতক সমর পাত্রকে গ্রেফতার করে পুলিশ। তারপর অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে আদালতে চার্জশিট (Chargesheet) জমা করেন। ঘটনায় মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।

এদিন সরকার পক্ষের আইনজীবী অমিতাভ রায় জানান, ১৮ জনের সাক্ষী নেওয়া হয় এই বিচার প্রক্রিয়ায়। ঘটনায় হোটেলের ম্যানেজার থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়া ফরেনসিক রিপোর্টও জমা পড়েছিল। এদিন বিচারক রায় ঘোষণার সময় বিষয়টিকে ‘অত্যন্ত ঠান্ডা মাথার খুন’ বলে উল্লেখ করেন। প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকাকে ক্ষতবিক্ষত করে সমর। খুনের পর হোটেলের জানলা ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...