Saturday, April 4, 2026

মাছ ধরতে গিয়ে কোটিপতি? গল্প নাকি সত্যি!

Date:

Share post:

কথায় আছে, রাখে হরি মারে কে! ঠিক যেন তেমনটাই ঘটলো মৎস্যজীবীদের (Fishermen) ভাগ্যের সঙ্গে। পেটের দায়ে মাছ ধরতে গিয়েছিলেন, ভাবতেও পারেননি ফিরে এসেই পেয়ে যাবেন বিয়ের প্রস্তাব (Wedding Proposal)। অবশ্য বিষয়টা এখানেই থেমে নেই, কেউ কেউ আবার বলছেন এবার স্বপ্নপূরণের পথে আর কোনও বাধা রইল না। কিন্তু ব্যাপারটা কী বলুন দেখি? আসলেই এই সব কিছুর উত্তর হল অ্যাম্বারগ্রিজ (Ambergris)। চলতি কথায় তিমির বমি (Whale Vomit)। যতই নাক সিটকোন , এর মধ্যে লুকিয়ে আছে মৎস্যজীবীদের (Fishermen) রাতারাতি কোটিপতি হওয়ার রহস্য।

ইয়েমেনের একদল মত্‍স্যজীবী সম্প্রতি মাছ ধরতে গিয়ে প্রায় ১২৭ কেজির অ্যাম্বারগ্রিজ খুঁজে পেয়েছেন। তিমি মাছের মুখনিঃসৃত মোমজাতীয় এই পদার্থের দাম আকাশছোঁয়া সে কথা বোধহয় অনেকেই জানেন। মৎস্যজীবীরা যতটা পরিমাণ তিমির বমি খুঁজে পেয়েছেন তার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার বলে মনে করা হচ্ছে অর্থাত্‍ ভারতীয় মুদ্রায় দাম গিয়ে দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা। একবার ভেবে দেখুন এহেন কোটিপতিকে পাত্রীরা বিয়ে করতে চাইবেন না , তাই কখনও হয়? সূত্র মারফত জানা যাচ্ছে ৩৫ জন মত্‍স্যজীবীর একটি দল দক্ষিণ ইয়েমেনের সেরিয়াহ উপকূলের কাছে এডেন উপসাগরে মাছ ধরতে গেছিলেন। সেই সময়ই বিরাট বড় একটি স্পার্ম হোয়েলের মৃতদেহ খুঁজে পান তাঁরা। সেই দেহাবশেষটি পরীক্ষা করেই মত্‍স্যজীবীরা দেখতে পান যে দেহের ভিতরে বমি রয়েছে । ব্যাস মত্‍স্যজীবীদের বুঝতে অসুবিধা হয়নি যে কী অমূল্য সম্পদ তাঁদের হাতে এসেছে। এই প্রসঙ্গে জনৈক মত্‍স্যজীবী জানান, তিমিটির মৃতদেহের কাছাকাছি যেতেই তীব্র গন্ধ নাকে আসে। এরপর তিমির পেট কাটতেই দেখা যায়।ভিতরে অ্যাম্বারগ্রিজ রয়েছে।

অন্তত ১০ কোটি টাকা তো মিলবেই, এমনটাই আশা করছেন মৎস্যজীবীদের দল। পুরো টাকা চাই নিজেদের মধ্যে ভাগ করে দেওয়ার পাশাপাশি গরিব পরিবারকেও সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কেউ বলছেন বাড়ি গাড়ি করবেন, কেউ আবার বিয়ে করে স্বপ্নের ডেস্টিনেশনে পাড়ি দেওয়ার কল্পনা করতেও শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন- অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল শহরে চালু করবে দুটি নতুন শাখা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...