Friday, June 26, 2026

‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি, গ্রে.ফতার ৬

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে রাজধানী দিল্লি।খবর পেতেই মাঠে নেমেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শহরের নানা প্রান্ত থেকে অন্তত ২০০০ পোস্টার সরানো হয়েছে। পাশাপাশি ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে চলছে তল্লাশি।

আরও পড়ুন:দেশে থাকবে মোট ৫ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক, ফের সংযুক্তিকরণের পথে মোদি সরকার



দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির অলিতেগলিতে বিভিন্ন এলাকার দেওয়ালে, ল্যাম্প পোস্টে বেশ কিছু পোস্টার লাগানো হয়েছিল, পোস্টারগুলিতে প্রধানমন্ত্রী তথা মোদি সরকারের বিরোধিতা করা হয়েছে। কোনওটিতে লেখা ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ তো কোনওটিকে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে। তাই সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। স্পেশ্যাল সিপি দীপেন্দ্র পাঠক জানান, এই ঘটনায় পুলিশ যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে রয়েছেন দু’টি ছাপাখানার মালিকও। তাঁদের সংস্থা থেকেই ওই বিতর্কিত পোস্টার ছাপা হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি তিনি জানান, পোস্টারের ঘটনায় প্রিন্টিং প্রেস অ্যাক্ট এবং সম্পত্তির ক্ষতিসাধন বিরোধী আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে কে বা কারা এই পোস্টারগুলি ছাপিয়েছেন এবং শহরের বিভিন্ন দেওয়ালে সেঁটে দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...