Saturday, April 4, 2026

প্রাপকদের হাতে পদ্মসম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি, সম্মানিত হলেন বাংলার প্রীতিকণা-মঙ্গলাকান্তি-ধনিরাম

Date:

Share post:

প্রাপকদের হাতে পদ্ম পুরস্কার (Padma Awards 2023) তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতিভবনে বুধবার মোট ১০৬ জন পদ্মসম্মান প্রাপকদের হাতে সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরম্পরা মেনে এদিন রাষ্ট্রপতি ভবনের এই সমারোহে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, ছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

বাংলা থেকে চারজন পদ্ম পুরস্কার পেলেন। তাঁরা হলেন কাঁথা শিল্পী প্রীতিকণা গোস্বামী। সূঁচ-সুতো হাতে জাদু ছড়িয়েছেন এই শিল্পী। সূঁচ-সুতোও যে পায়ের তলার মাটি শক্ত করতে পারে তা প্রমাণ করে দিয়েছেন প্রীতিকণাদেবী। পদ্ম পুরস্কার পেয়েছেন ধনিরাম টোটো। টোটো ভাষার সংরক্ষণ ও অগ্রগতির প্রতি অবদানের জন্য এই সম্মান পেলেন তিনি। এছাড়াও পদ্ম সম্মান পেলেন জলপাইগুড়ির লোকসঙ্গীত শিল্পী মঙ্গলাকান্তি রায় (Mangala Kanta Roy) এবং প্রয়াত চিকিৎসক শ্রী দিলীপ মহলানবিস। গত বছরের ১৬ অক্টোবর প্রয়াত হন দিলীপ মহলানবিশ। তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস। মঙ্গলকান্তি রায়, ধনীরাম টোটো ও প্রীতিকণা গোস্বামী পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন চিকিৎসক শ্রী দিলীপ মহলানবিস। তাঁর পুরস্কার নিয়েছেন পরিবারের এক সদস্য।

আরও পড়ুন- স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্যের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...