Monday, April 6, 2026

বিলকিস ধর্ষকদের মুক্তি: সরকারের সিদ্ধান্ত পর্যালোচনা করবে শীর্ষ আদালত

Date:

Share post:

গুজরাত(Gujrat) দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে গণধর্ষণ ও পরিবারের সদস্য খুনের ঘটনায় দোষীদের গতবছর মুক্তি দিয়েছে গুজরাত এবং কেন্দ্রীয় সরকার। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা বিলকিস বানো(Bilkis Bano)। বিলকিসের আবেদনের শুনানিতে সম্মত হল শীর্ষ আদালত। ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আদৌ সঠিক কিনা, বিশেষ বেঞ্চ গড়ে তা পর্যালোচনা করে দেখতে রাজি হল সুপ্রিম কোর্ট।

সরকারের তরফে গণধর্ষণ ও খুনের অপরাধীদের মুক্তি ও মালা পরিয়ে জেলের বাইরে সম্বর্ধনা, ব্রাহ্মণসন্তান হওয়ার সার্টিফিকেটে দেশজুড়ে বয়েছিল নিন্দার ঝড়। সরকারের এহেন সিদ্ধান্ত পর্যালোচনার আবেদন বুধবার গ্রহন করে সুপ্রিমকোর্ট। এপ্রসঙ্গে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তরফে জানানো হয়েছে, আগামী মাসেই এই মামলার সুনানির জন্য বেঞ্চ গঠন করা হবে।

উল্লেখ্য, বিলকিসের আইনজীবী শোভা গুপ্ত জানিয়েছেন, প্রথমে বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি বেলা এ ত্রিবেদীর বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি রাস্তোগিই আগের বার ধর্ষকদের সাজা মকুবের বিষয়টি ভেবে দেখতে অনুমতি দিয়েছিলেন গুজরাত সরকারকে। ২০০৪ থেকে ২০০৬ সালে গুজরাত সরকারের আইন বিভাগের সচিব ছিলেন বিচারপতি ত্রিবেদী। তিনি বিলকিসের আবেদনের শুনানি থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে চার বার বিষয়টি ধাক্কা খেয়েছে। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, আজই বিষয়টি নিয়ে বসবেন। বিশেষ বেঞ্চ গড়বেন শুনানির জন্য। বিলকিসের আবেদনের শুনানিতে এই নিয়ে দ্বিতীয় বার বিশেষ বেঞ্চ গড়তে রাজি হল সুপ্রিম কোর্ট।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...