Friday, June 26, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সারদা পীঠ! যেতে পারবেন হিন্দু তীর্থযাত্রীরাও?       

Date:

Share post:

দিনকয়েক আগেই পাক সীমান্তে হিন্দু মন্দিরের সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর এবার পাক অধিকৃত কাশ্মীরে (POK) সারদা পীঠ (Sharda Peeth) হিন্দু তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। তবে কী এবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে তীর্থযাত্রা করতে যেতে পারবেন হিন্দু তীর্থযাত্রীরা (Hindu Devotees)? তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের একটি সারদা পীঠ এবং সারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। সুলতানি এবং মোঘল আমলে এশিয়ার অন্যতম সেরা সাহিত্য, সংস্কৃতি চর্চার কেন্দ্র ছিল এই সারদা পীঠ এবং বিশ্ববিদ্যালয়।

তবে পরবর্তী সময়ে প্রাচীন ওই বিশ্ববিদ্যালয়টি বিদেশিদের আক্রমণে ধ্বংস হয়ে যায়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে চাইছেন হিন্দুধর্মের এই তীর্থস্থান অবিলম্বে হিন্দুদের জন্য খুলে দিতে। কাশ্মীরের কুপওয়ারা জেলার (Kupwara) টিটওয়াল গ্রামে নিয়ন্ত্রণরেখা বরাবর তৈরি হয়েছে সারদা মন্দির। বুধবারই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই মন্দিরটির উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর মন্দির উদ্বোধন করেই শাহ জানান, নিয়ন্ত্রণরেখার ওপারে যে সারদা মন্দির রয়েছে, কর্তারপুর করিডরের ধাঁচে সেই মন্দিরে নববর্ষের (New Year) পরই হিন্দু তীর্থযাত্রীদের যাওয়ার ব্যবস্থা করা যায় কী না তা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনার অধীনে রয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী মুখে বললেও এই কাজটি করতে গেলে সরাসরি পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলতে হবে ভারতকে। আর তা নিয়েই তৈরি হচ্ছে ধোঁয়াশা। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে।

 

 

 

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...