Saturday, April 4, 2026

অজিদের কাছে সিরিজে হার ভারতের, বি*ষ্ফোরক গাভাস্কর

Date:

Share post:

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ হারের ফলে সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এই হারের পরই বি*স্ফোরক ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি বলেন, আইপিএল এলেই ভারতীয় ক্রিকেটাররা সব কিছু ভুলে মেতে ওঠেন।

সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে ভারতের হার নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আইপিএলের প্রসঙ্গ টেনে গাভাস্কর বলেন,” কেই যেন সবাই আইপিএল-এর উৎসবে ঢুকে পড়েছে। এটা ভাল হচ্ছে না। আইপিএলের সময় যেন এই হারের কথা রোহিতরা ভুলে না যায়। কারণ, আইপিএল মানেই বিনোদন। রোহিতদের মনে রাখতে হবে এই বছর দেশের মাটিতে বিশ্বকাপ। তার উপর যেন আইপিএলের প্রভাব না পড়ে। বিশ্বকাপে হয়তো আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে পারে আমাদের। তখন ম্যাচ হারলে হবে না।”

ম‍্যাচ হারের কারণ হিসাবে চাপের মুখে শট নির্বাচনে ভুলকেই তুলে ধরেছেন গাভাস্কর। তিনি বলেন,”অস্ট্রেলিয়ার ফিল্ডারদের জন্য ভারত চাপে পড়ে গিয়েছিল। সহজে সিঙ্গল, ডাবল আসছিল না। তাই বাধ্য হয়ে বড় শট খেলতে গিয়ে বিরাট, রাহুলরা উইকেট দিয়ে এল। ২৭০ রান তাড়া করতে হলে একটা ৯০ বা ১০০ রানের জুটি লাগে। কিন্তু সেটা হল কোথায়? রোহিত-রাহুল বা পরে হার্দিক-জাদেজা চেষ্টা করেছিল বটে, কিন্তু সফল হয়নি। ”

আরও পড়ুন:তিন ম‍্যাচে শূন‍্য, তিন বল খেলা সূর্যকুমারের পাশে রোহিত

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...