Friday, June 26, 2026

ফের লন্ডনের ভারতীয় হাইকমিশনে হা*মলা খ*লিস্তানিদের! ছুড়ল বোতল,কালি

Date:

Share post:

এদিকে খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে হন্যে হয়ে খুঁজছে পাঞ্জাব পুলিশ। জারি হয়েছে লুকআউট নোটিশ। অন্যদিকে, ফের লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখালেন খলিস্তানপন্থীরা। গত তিন দিনের মধ্যে দ্বিতীয় বার। তবে পুলিশ তৎপর থাকায় বুধবার জড়ো হওয়া খলিস্তানপন্থী জনতা সোমবারের মতো হাইকমিশনের দফতরে ঢুকে ভাঙচুর বা জাতীয় পতাকার অবমাননা করতে পারেনি।

আরও পড়ুন:বি*ধ্বংসী আগুনে ছাই শোভাবাজারে ফ্যামিলি স্পা

বুধবার সকালে আচমকাই মধ্য লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে নিরাপত্তা বাড়ায় স্কটল্যান্ড ইয়ার্ড। ব্যারিকেডে ঘিরে ফেলা হয় ভবনের চারদিক। প্রাথমিক ভাবে ভাবা হয়েছিল, নয়াদিল্লির ‘কড়া বার্তা’ পাওয়ার পরে রুটিন সতর্কতা বাড়িয়েছে ঋষি সুনকের সরকার।

প্রায় হাজার দুয়েক খলিস্তানপন্থী জমায়েত হন ‘ইন্ডিয়া হাউস’-এর সামনে। স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট খলিস্তান’, ‘খলিস্তান জিন্দাবাদ’, ‘ফ্রি অমৃতপাল’! ভারতীয় হাই কমিশন লক্ষ্য করে কালির বোতল, জলের বোতল, পাথরের টুকরোও ছোড়েন পঞ্জাবের ‘দ্বিতীয় ভিন্দ্রানওয়ালে’ অমৃতপালের অনুগামীরা। তবে পুলিশ সতর্ক থাকায় তাঁরা ভিতরে ঢুকতে পারেননি।


সোমবার দুপুরে ইন্ডিয়া হাউসের উপর থেকে জাতীয় পতাকা খুলে নিয়ে খলিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিল অমৃতপালের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সমর্থকেরা। এর পরেই ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করে সতর্ক করেছিল বিদেশ মন্ত্রক। এর পর বুধবার সকালে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে নিরপত্তা ব্যারিকেড তুলে নেওয়া হয়। সুনক সরকারকে ‘বার্তা’ দিতেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে সরকারের এই সূত্রের খবর। কূটনৈতিক মহলের একাংশের দাবি, কয়েক ঘণ্টা পরে সেই ‘বার্তা’র প্রতিফলন দেখা গেল লন্ডন পুলিশের তৎপরতায়।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...