Saturday, April 4, 2026

একদিনের বিশ্বকাপের কথা ভেবে অস্ত্রোপচারে নারাজ শ্রেয়স : রিপোর্ট

Date:

Share post:

চোটের জন‍্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট এবং একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়র। এমনকি আইপিএল এও পাওয়া যাবে না তাকে। পিঠের চোটে কাবু শ্রেয়স। গতকাল শোনা গিয়েছিল অস্ত্রোপচার করাতে হবে নাইট অধিনায়ককে। কিন্তু সূত্রের খবর অস্ত্রোপচার করাতে ইচ্ছুক নন শ্রেয়স। একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচার করাতে চাইছেন না তিনি। এমনটাই খবর এক সর্বভারতীয় ক্রীড়া অ‍্যাপের। তাদের রিপোর্ট অনুযায়ী, একবার অস্ত্রোপচার হলে কমপক্ষে ছয়-সাত মাস মাঠের বাইরে থাকতে হতে পারে শ্রেয়সকে। সেক্ষেত্রে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে আদৌও খেলতে পারবেন কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। আর সেই কারণেই অস্ত্রোপচার করতে ইচ্ছুক নন শ্রেয়স।

ক্রীড়া অ‍্যাপের রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়র জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতর পিঠের অস্ত্রোপচারের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। আইয়ারের মেরুদন্ডে স্ফিত ডিস্ক রয়েছে যার জন্যেই তাঁর যন্ত্রণা হচ্ছে। ব্যথা কমাতে তাঁকে ইঞ্জেকসনও নিতে হয়। খবর অনুযায়ী, শ্রেয়স ইতিমধ্যে তাঁর পিঠের জন্য যা শুশ্রূষা করার তাই করছেন। অপেক্ষা করছেন ব্যথা কমার। ব্যথা কমলেই তিনি শারীরিক চর্চা শুরু করে দেবেন। যে বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড  এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে যাবতীয় তথ্য প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন:অজিদের কাছে সিরিজে হার ভারতের, বি*ষ্ফোরক গাভাস্কর


 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...