Tuesday, April 14, 2026

অজিদের বিরুদ্ধে সিরিজ হেরে দলের পারফরম্যান্সকে কাঠগড়ায় তুললেন ভারত অধিনায়ক

Date:

Share post:

বুধবার অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে তিন ম‍্যাচের একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। আর এই হারেই ক্ষুব্ধ ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের পারফরম্যান্সে হতাশ তিনি। রোহিতের মতে লক্ষ্য খুব বড় ছিল না। যদিও এই ধরনের ম‍্যাচ থেকে শিক্ষা নিতে হবে বললেন ভারত অধিনায়ক।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমার মনে হয় না খুব বড় রানের লক্ষ্য ছিল আমাদের কাছে। তবে উইকেট একটি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তবু বলব, আমরা ভাল ব্যাট করতে পারিনি। আমাদের জুটি তৈরি করা প্রয়োজন ছিল। একটাও ভাল জুটি তৈরি করতে পারিনি আমরা। এই ধরনের উইকেটে খেলেই আমরা বড় হয়েছি। কখনও কখনও নিজেকে একটু বেশি প্রয়োগ করতে হয়। সুযোগ তৈরি করে নিতে হয় নিজেকে। আমরা সকলেই চেষ্টা করেছি, কিন্তু পারিনি।”

অক্টোবরে ভারতে মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। তার আগে এই ম্যাচগুলিকে আগামী দিনের শিক্ষা হিসাবে নিতে হবে বলে মনে করছেন রোহিত। তিনি বলেন,” গত জানুয়ারি থেকে এই নিয়ে আমরা ন’টি একদিনের ম্যাচ খেললাম। এই ম্যাচগুলি থেকে আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি। তাও বলব এটা দলগত ব্যর্থতা। আমাদের হাতে আর পাঁচ সময় আছে। এই ধরনের পরিবেশেই বিশ্বকাপ খেলতে হবে। এই ধরনের ম‍্যাচ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের তৈরি হতে হবে।”

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...