Wednesday, June 3, 2026

মেলেনি বকেয়া, মোদি-সরকারের ‘ষড়যন্ত্রে’ নয়া অর্থবর্ষেও ১০০দিনের কাজের বরাদ্দ নেই বাংলার

Date:

Share post:

মোদি সরকারের দ্বিচারিতায় বাংলা বঞ্চিত প্রাপ্য বকেয়া থেকে। বাংলার উপর ২০২১ সালের ডিসেম্বরে মনরেগা আইনের ২৭ নম্বর ধারা আরোপ করেছে কেন্দ্র। ফলে ১০০ দিনের কাজের প্রাপ্য বন্ধ। অথচ কৃষিক্ষেত্রের বাইরে বাংলার গ্রামীণ অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। রয়েছেন এক কোটির বেশি জব কার্ড হোল্ডার (Job Card Holder)। তাও বাংলার সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা মোদি সরকারের? তবে, শুধু এই বছরই নয়, আগামী অর্থবর্ষেও একইভাবে বাংলাকে বঞ্চিত করার ষড়যন্ত্র কেন্দ্রের।

২০২৩-২৪ অর্থবর্ষে এই ২৭ নম্বর ধারা ‘রিভোক’ বা খারিজ করার ‘রাজনৈতিক ছাড়পত্র’ এখনও গ্রামোন্নয়ন মন্ত্রককে দেয়নি মোদি সরকার (Modi Government)। ফলে, নতুন অর্থবর্ষও বরাদ্দ মিলছে না বাংলার। এর জেরে ১০০ দিনের কাজে পর পর দুবছরে মোট ৬২ কোটি শ্রমদিবস তৈরি করা যাচ্ছে না বাংলায়। সারা দেশে শুধুমাত্র বাংলার উপরেই এই আইন করে রেখেছে কেন্দ্র (Central)। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, অন্যান্য সব রাজ্যের আবেদন (বার্ষিক পরিকল্পনার ভিত্তিতে) মতো ২০২৩-২৪ অর্থবর্ষের ১০০ দিনের কাজের বরাদ্দ অনুমোদন করে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গত ১৩ মার্চ কেন্দ্রের এমপাওয়ার্ড কমিটির বৈঠকে ১০০ দিনের কাজ প্রকল্পের বিষয়টি তুলেছিলেন পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। তবে কেন্দ্র ২৭ নম্বর ধারার অজুহাতে বিস্তারিত আলোচনা এড়িয়ে যান। এদিকে ১০০ দিনের কাজে অনিয়ম খতিয়ে দেখতে বাংলায় আরও তিনটি কেন্দ্রীয় দল পাঠানো হয়। অদূর ভবিষ্যতেও এই ধারা কেন্দ্র খারিজ করবে না বলেই সূত্রের খবর। যতদিন না এই আইনি জটিলতা মিটছে, ততদিন কেন্দ্র এই প্রকল্পে বাংলাকে দেবে না। ইতিমধ্যে এই ধারা খারিজের জন্য চিঠি দিয়েছে রাজ্য।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...