Friday, June 26, 2026

গরুপাচার মামলায় এবার সিউড়ি থানার আইসিকে তলব ইডির

Date:

Share post:

তিহাড় জেলে আপাতত রয়েছেন অনুব্রত মণ্ডল। এদিকে গরুপাচার মামলার তদন্তে আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টের পর সিউড়ি থানার আইসিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।আগামিকাল অর্থ্যাৎ শনিবারই আইসি (ইনস্পেক্টর-ইনচার্জ) মহম্মদ আলিকে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তাঁর ব্যাঙ্কের নথিও নিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন:অনুব্রতর নতুন ঠিকানা তিহার জেল, নির্দেশ আদালতের

কিন্তু কেন একের পর এক পুলিশকর্তাকে তলব করা হচ্ছে? কোন রহস্যভেদ করতে চায় ইডি? সূত্রের খবর, গরু পাচারকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে সিউড়ি থানার আইসির। সত্যিই কী তাই? তাহলে এতদিন সেই বাংলায় বসে কেন সেই পর্দাফাঁস করতে পারলেন না ইডি কর্তারা? যদিও সিউড়ি থানার আইসি ইডির দফতরে হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।


এর আগে গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী ৫ এপ্রিল তাঁকে হাজিরা দিতে হবে দিল্লিতে ইডির দফতরে। সঙ্গে ব্যাঙ্কের নথি নিয়ে আসতে হবে বলেও খবর। এই প্রসঙ্গে কৃপাময় বলেন, ‘‘আমাকে আগামী ৫ এপ্রিল তলব করা হয়েছে। তবে ঠিক কী কারণে ডাকা হয়েছে, আমি এখনও জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন, সেই মতো কাজ করব।’’

 

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...