Monday, June 8, 2026

এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তানে, ভারত খেলবে অন‍্যদেশে : রিপোর্ট

Date:

Share post:

২০২৩ এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তানে। এক সর্বভারতীয় ক্রীড়া অ‍্যাপের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানেই বসতে চলেছে ২০২৩ এশিয়া কাপ। তবে ভারত ম‍্যাচ খেলবে অন‍্যদেশে। ভারতের ম‍্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডে।

সর্বভারতীয় ক্রীড়া অ‍্যাপের রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান-সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। সেপ্টেম্বরে হতে চলেছে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এবারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। মোট ১৩টি ম্যাচ খেলা হবে।

পাকিস্তানে এশিয়া কাপের আসর বসতে চলেছে। তবে গত বছরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এশিয়া কাপ হবে অন্য দেশে। আর এর পরেই পাকিস্তান বোর্ডের তরফে বার বার আক্রমণ করা হয়। শুরু হয় তরজা।

গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেছিলেন, “আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।”

আরও পড়ুন:নতুন পালক মেসির মুকুটে, প্রীতি ম‍্যাচে পানামাকে ২-০ গোলে হারাল নীল-সাদা ব্রিগেড

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...