Monday, April 6, 2026

শুরু পবিত্র রমজান মাস, শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা-অভিষেকের

Date:

Share post:

পবিত্র রমজান মাস শুরু হয়েছে ২৪ মার্চ থেকে। এই দিন থেকেই রোজার শুরু। আগামী একমাস উপবাস, প্রার্থনা ও সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে দিন কাটাবেন ইসলাম ধর্মাবলম্বীরা৷ একমাস ব্যাপী এই পুণ্য রোজা পালনের পর খুশির ঈদ পালন করা হয়। রমজানের এই এক মাস কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় ধর্মপ্রাণ মুসলমানকে।‌ ভোরে সূর্য ওঠার আগে সেহরির মাধ্যমে শুরু হয় দিন। সূর্য ডোবার পর ইফতার পালন করা হয়।

রমজানের এই শুভ মহরতে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি লিখেছেন, পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আমি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের আমার সকল ভাই ও বোনেদেরকে আমার শুভেচ্ছা জানাই।আমরা যেন মানুষের সেবা করে যেতে পারি এবং এমন একটি সমাজের জন্য কাজ করতে পারি যা দারিদ্র্যতা এবং সমস্ত সামাজিক শত্রুতা থেকে মুক্ত!

পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, রমজান মাসের শুরু হল৷ সকলকে রমজানের অভিবাদন ও শুভেচ্ছা।এই পবিত্র মাস আমাদের সকলের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করুক।ভ্রাতৃত্বের চেতনা সবসময় বজায় রাখতে হবে!

 

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...