Tuesday, June 9, 2026

নিয়োগ দুর্নীতিতে ৫ কোটি টাকা প্রতারণা পূর্ব মেদিনীপুরের স্কুল শিক্ষকের !

Date:

Share post:

এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের। কলকাতা হাইকোর্টে কয়েকজন চাকরিপ্রার্থী এই নিয়ে অভিযোগ করেছেন। অভিযুক্ত দীপক জানা বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত। ২০১৮ সাল থেকে এখনও অবধি চাকরি দেওয়ার নাম করে তিনি ৫ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রতারণা মামলায় তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, গ্রুপ সি, ডি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষক পদ ছাড়াও যে কোনও সরকারি দফতরের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। চাকরিপ্রার্থীদের দাবি, এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা হয়নি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।
আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের রায়ে ইতিমধ্যেই প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, ডি সহ একাধিক ক্ষেত্রে কর্মরত অযোগ্য প্রার্থীদের চাকরি গিয়েছে। গ্রেফতার হয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের কর্তারা।বেনিয়মে পাওয়া চাকরি হারানোর পর অধিকাংশই সমস্যার মধ্যে পড়েছেন। সম্প্রতি তাঁদের পাশে দাঁড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকী চাকরিহারাদের পুনরায় সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদনও করেন মুখ্যমন্ত্রী।
যদিও গ্রুপ সি-র চাকরিহারাদের আবেদন শুনতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি- শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু, কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা প্রার্থীরা। কিন্তু, তাতে স্থগিতাদেশ দেয়নি আদালত। এই নির্দশের পর গ্রুপ-সি নিয়োগে আর কোনও বাধা রইল না।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...