Wednesday, June 24, 2026

‘এই দেশে সবাই ক্রিকেট বোঝে’, অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর বললেন অশ্বিন

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেলেও একদিনের সিরিজে হারের মুখ দেখে ভারতীয় দল। এরপর থেকে ভারতীয় দলের খেলা নিয়ে পরিকল্পনা নিয়ে সমালোচনা ওঠে। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ভারতের উপর জেতার চাপ অনেক বেশি থাকে। প্রতি ম্যাচ ভারত জিতবে মনে করা হয়। এই প্রত‍্যাশা থাকা ঠিক নয়।

এদিন এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” এটা ধরেই নেওয়া হয় যে ভারত জিতবে। সকলে বলে ভারত খুব শক্তিশালী দল। আমরা সত্যিই শক্তিশালী, এটা নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে, আমরা ক্রিকেটের দেশ। সকলে ক্রিকেট বোঝে। তাই সাধারণ মানুষের কিছু বক্তব্য কখনও খুব কঠিন হয়। বিশেষজ্ঞরাও এখন আমাদের প্রচুর সমালোচনা করছেন।”

তৃতীয় একদিনের ম‍্যাচে অক্ষর প‍্যাটেলকে উপরের দিকে পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে। সেই নিয়েও বলেন অশ্বিন। অশ্বিন বলেন,” সূর্যকুমারকে যাদব চেন্নাইয়ে নীচের দিকে নামানো হয়েছিল। অক্ষর এবং লোকেশ রাহুলকে আগে পাঠানো হয়। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারকে যদি দেখা হয় তা হলে সেখানে রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে যে কোনও জায়গায় ব্যাট করতে পাঠাতে পারে অস্ট্রেলিয়া। সূর্যও আমাদের তেমন ব্যাটার। অস্ট্রেলিয়া জিতেছে বলে ওদের প্রশ্ন উঠছে না। হারলে ওদেরও কথা শুনতে হত ডেভিড ওয়ার্নারকে নীচের দিকে নামানোর জন্য।”

আরও পড়ুন:সুইস ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...