Saturday, April 4, 2026

চৈত্রে ফের অকালবৈশাখী ! দু*র্যোগের মেঘ বাংলার আকাশে

Date:

Share post:

মার্চের শেষ সপ্তাহেও খারাপ আবহাওয়া (Bad Weather) পিছু ছাড়ছে না বাংলার। রবিবার থেকেই প্রকৃতির রূপ বদলের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আজ শনিবার বিকেল পর্যন্ত শহরের তাপমাত্রা বাড়লেও জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামিকাল থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির (Rail Alert) সম্ভাবনা যা বুধবার পর্যন্ত চলবে বলেই আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস(Weather Department)।

চৈত্র মাসে কালবৈশাখীর ট্রেলারের দেখা আগেই মিলেছে। যার জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল। কিন্তু সপ্তাহের শুরু থেকে ফের চড়েছে পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি থেকে এক ধাক্কায় বেড়ে হয়েছে ২৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি থেকে বেড়ে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও বেড়ে ৩৪ ডিগ্রির কাছাকাছি হতে পারে।

তবে দুর্যোগ শুধু বাংলায় নয়, পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি চলবে বলে জানা গেছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাংশে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...