Saturday, April 4, 2026

শুধু ক্রিকেট-ফুটবল নয়, ফুটসল, বাস্কেটবলে গ*ড়াপেটার অভিযোগ, এক বিশেষ সংস্থার রিপোর্টে চাঞ্চল্য বিশ্বজুড়ে

Date:

Share post:

ক্রিকেটে বারবার গ*ড়াপেটা অভিযোগ ওঠে। একাধিক ক্রিকেটার সাজাও পেয়েছেন গ*ড়াপেটার অভিযোগে। এমনকি বিভিন্ন দেশের ফুটবল লিগের ম্যাচেও গ*ড়াপেটার অভিযোগ নতুন নয়। ফের গ*ড়াপেটার অভিযোগ উঠল, তবে শুধু ক্রিকেট বা ফুটবল নয়, ফুটসল, বাস্কেটবল এমনকি লন টেনিসে গ*ড়াপেটা চলছে বলে অভিযোগ স্পোর্টরাডার ইন্টেগ্রিটি সার্ভিসেস সংস্থার রিপোর্টে। যা নিয়ে তৈরি হয়েছে চ‍াঞ্চল‍্য।

স্পোর্টরাডার ইন্টেগ্রিটি সার্ভিসেসের বিশেষজ্ঞরা সম্প্রতি একটি ২৮ পাতার রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বজুড়ে ১,২১২টি এমন ম্যাচ হয়েছে যেগুলির ফলাফল সন্দেহজনক। ৯২টি দেশে ১২টি আলাদা খেলায় এরকম সন্দেহজনক ম্যাচ হয়েছে। ‘ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম’ নামে একটি অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে সন্দেহজনক ম্যাচগুলি চিহ্নিত করা হয়েছে। বিশ্বজুড়ে ৭৭৫টি ফুটবল ম্যাচে গড়াপেটা হয়েছে বলেও সন্দেহ করছে বিশেষজ্ঞরা। তবে শুধু ফুটবল বা ক্রিকেট নয়, বাস্কেটবলে ২২০টি ম্যাচ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানাচ্ছে সেই সংস্থা। এমনকি লন টেনিসেও গড়াপেটার অভিযোগ উঠছে। বিশ্বজুড়ে ৭৫টি সন্দেহজনক টেনিস ম্যাচ হয়েছে। রিপোর্টে ক্রিকেটে গত বছর ১৩টি ম্যাচের ফল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে ক্রিকেটের যে ১৩টি ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছে, তার মধ্যে কোনও ম্যাচই ভারতে হয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এছাড়াও রিপোর্টে সারা বিশ্বে যে ১২টি প্রধান খেলায় গড়াপেটা হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে ৬ নম্বরে ক্রিকেট।

আরও পড়ুন:‘এই দেশে সবাই ক্রিকেট বোঝে’, অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর বললেন অশ্বিন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...